নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ২৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে তিনটি পৃথক মামলা করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আরও ৪১০ জনকে আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম আলী আরশ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। দুয়ারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। অন্যদিকে, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সেলিম রেজা বাদী হয়ে ১০৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে অপর মামলাটি দায়ের করেন।মামলাগুলোতে নাম উল্লেখ করা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও মো. শহিদুল ইসলাম বকুল, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সহসভাপতি মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাঘা, সাইফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি, মনোয়ার হোসেন নান্টু, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন রিপন ও ফিরোজ আলী।এছাড়াও উল্লেখযোগ্য আসামিদের তালিকায় রয়েছেন—ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জয়, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তোফা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরে আলম সিদ্দিকী, কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সৌরভ, রবিউল ইসলাম ভলকা এবং থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে জনসমর্থন সৃষ্টি, সংগঠনের কার্যক্রম পুনরুজ্জীবিত ও সক্রিয় করা, সরকার ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং জনমনে ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন আসামিরা।এর আগে গত ১৩ নভেম্বর উপজেলার আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। ওই মামলাতেও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ উপজেলা ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর নাম রয়েছে।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন