দৈনিক আলোকিত সলঙ্গা

চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করে আফছার উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করে  বিএনপির দলীয় মনোনয়ন (নমিনেশন) ফরম উত্তোলন উপলক্ষে নিজ মহল্লার মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আফছার উদ্দিন। আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় অলিদহ নতুন বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অত্র পাড়ার মুরুব্বি আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বলাই শিমলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব আব্দুস সোবহান,কালিকাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল্লাহ,জহুরুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার, আব্দুল মোতালেব শেখ,নিজাম উদ্দিন প্রাং,হাসান আলী সরকার, বলাই শিমলা নিবাসী মো. সুজাব আলী, শিক্ষক রিপন হোসেন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়ে আফছার উদ্দিন উপস্থিত সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে তাকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের পরামর্শ দেন এবং আগামী দিনে তার পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করে আফছার উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের সলঙ্গায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করে  বিএনপির দলীয় মনোনয়ন (নমিনেশন) ফরম উত্তোলন উপলক্ষে নিজ মহল্লার মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আফছার উদ্দিন। আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় অলিদহ নতুন বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অত্র পাড়ার মুরুব্বি আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বলাই শিমলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব আব্দুস সোবহান,কালিকাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল্লাহ,জহুরুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার, আব্দুল মোতালেব শেখ,নিজাম উদ্দিন প্রাং,হাসান আলী সরকার, বলাই শিমলা নিবাসী মো. সুজাব আলী, শিক্ষক রিপন হোসেন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়ে আফছার উদ্দিন উপস্থিত সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে তাকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের পরামর্শ দেন এবং আগামী দিনে তার পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা