দৈনিক আলোকিত সলঙ্গা

ডুমুরিয়ায় নারী ও শিশু নির্যাতন রোধ এবং বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে নারী ও শিশু প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিয়ে প্রতিরোধে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় ডুমুরিয়া জোয়ার বাড়ি ওয়াপদা মোড় এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক মিজ  হুরে জান্নাত বলেন, "নারী প্রতিমাসে ফ্যামিলি কার্ডে ২৫০০ টাকা পাবেন। এই টাকা দিয়ে আপনারা গরু-ছাগল কিনে লালন-পালন করতে পারবেন এবং নিজেদের ছেলে-মেয়েকে স্কুলে লেখা পড়া করাতে পারবেন।" মাদকের কুফল তুলে ধরে তিনি আরও বলেন, "মাদক থেকে কিন্তু মার্ডার (হত্যা) এর মতো অপরাধ ঘটে থাকে। আপনারা যদি ডুমুরিয়াকে নারী, শিশু নির্যাতন ও বাল্যবিয়ে মুক্ত করতে চান, তবে কোনোভাবেই কন্যা শিশুর বাল্যবিয়ে দেবেন না।" এছাড়া তিনি ঘোষণা দেন, যেসকল কন্যা সন্তান নিয়মিত স্কুলে পড়াশোনা করবে, তাদের প্রতি জেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা এবং সহকারী কমিশনার (গোপনীয়) আরবার হোসেন।

বৈঠকে স্থানীয় নারী সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন এলাকার রহিমা বেগম, রোকেয়া বেগম, খাদিজা বেগম ও রমিছা বেগম প্রমুখ। নারীরা তাদের বক্তব্যে বাল্যবিয়ে ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী। উঠান বৈঠকে স্থানীয় শত শত নারী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ মাহতাব হোসেন

ডুমুরিয়া, খুলনা

মোবাইল নম্বর: ০১৭১১৩৬৪৪৩১

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ডুমুরিয়ায় নারী ও শিশু নির্যাতন রোধ এবং বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে নারী ও শিশু প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিয়ে প্রতিরোধে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় ডুমুরিয়া জোয়ার বাড়ি ওয়াপদা মোড় এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক মিজ  হুরে জান্নাত বলেন, "নারী প্রতিমাসে ফ্যামিলি কার্ডে ২৫০০ টাকা পাবেন। এই টাকা দিয়ে আপনারা গরু-ছাগল কিনে লালন-পালন করতে পারবেন এবং নিজেদের ছেলে-মেয়েকে স্কুলে লেখা পড়া করাতে পারবেন।" মাদকের কুফল তুলে ধরে তিনি আরও বলেন, "মাদক থেকে কিন্তু মার্ডার (হত্যা) এর মতো অপরাধ ঘটে থাকে। আপনারা যদি ডুমুরিয়াকে নারী, শিশু নির্যাতন ও বাল্যবিয়ে মুক্ত করতে চান, তবে কোনোভাবেই কন্যা শিশুর বাল্যবিয়ে দেবেন না।" এছাড়া তিনি ঘোষণা দেন, যেসকল কন্যা সন্তান নিয়মিত স্কুলে পড়াশোনা করবে, তাদের প্রতি জেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা এবং সহকারী কমিশনার (গোপনীয়) আরবার হোসেন।

বৈঠকে স্থানীয় নারী সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন এলাকার রহিমা বেগম, রোকেয়া বেগম, খাদিজা বেগম ও রমিছা বেগম প্রমুখ। নারীরা তাদের বক্তব্যে বাল্যবিয়ে ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী। উঠান বৈঠকে স্থানীয় শত শত নারী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ মাহতাব হোসেন

ডুমুরিয়া, খুলনা

মোবাইল নম্বর: ০১৭১১৩৬৪৪৩১

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা