দৈনিক আলোকিত সলঙ্গা

কালীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

"ক্রীড়া হোক পেশা ,পরিবার পাবে ভরসা"এই প্রতিপাদ্যকে  সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬  সিজন-২ এর ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ১২ টি ইউনিয়নের বাছাইকৃত বয়স ভিত্তিক ১০ থেকে ১৪ বছর বয়সী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, এবং মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, সাঁতার, দাবা সহ ১০ ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন। ঐ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নতুন কুড়ি স্পোর্টস পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক। উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ সরকার, উপজেলা বিএনপি'র সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, নলতা ইউনিয়ন জামায়াতের নেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম, ক্রীড়া  কমিটির সদস্য সহকারীর শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক  মোস্তাহিদ হোসেন লিটন সহ শিক্ষক, সুধী ,সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফুটবলে নলতা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ায় তাদের মাঝে পুরস্কার তুলে দেন। ধলবাড়িয়া ইউনিয়নকে রানার্স আপ দলের হাতে কাপ তুলে দেওয়া হয়। বালিকায় তারালি ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরকেও পুরস্কৃত করা হয় একই সঙ্গে রানার্স আপ নলতা ইউনিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও বয়স ভিত্তিক প্রতিযোগিতায় অন্যান্য ইভেন্টের বিজয়ী প্রত্যেক প্রতিযোগীর মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন তৃণমূল থেকে উঠে আসা এই তরুণরা ক্রীড়া বিভাগে আগামী দিনেই আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কালীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা