দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জে ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬খ্রি. এর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় রায়গঞ্জ উপজেলা ১-০ গোলে জয়লাভ

সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬খ্রি. এর দ্বিতীয় সেমিফাইনাল খেলায়  রায়গঞ্জ উপজেলা ১-০ গোলে সিরাজগঞ্জ পৌরসভাকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। উক্ত খেলায়  ধারাবিবরণী করেন,  অতিথি ধারাভাষ্যকার খোরশেদ রায়হান এবং প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এ খেলা পরিচালনা করেন, মোঃ আব্দুল মোমিন জুয়েল, রাকিবুল কবির, সাজন রবি দাস ও রেজাউল করিম খোকন। 

সোমবার (১৬ নভেম্বর-২০২৬) বিকেলে সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন এ.কে. শামসুদ্দিন স্টেডিয়ামে খেলায়  উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ করলে- খেলার প্রথমার্ধের ১৮মিনিটের সময়  সিরাজগঞ্জ পৌরসভার রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলে বল পেয়ে যান গাছ। পেনাল্টি বক্সের শেষ প্রান্ত থেকে গোলরক্ষক আবুল কাসেমের বাম পাশ দিয়ে বল পোস্টে পাঠান গাছ। এতে করে রায়গঞ্জের পক্ষে জয়সূচক গোলটি করেন, আইভরিকোষ্টের খেলোয়াড় মিস্টার গাছ। খেলার বাকি সময়ে উভয় দল গোলের সুযোগ পেলেও আর কোনো গোল করতে না পারায় রায়গঞ্জ উপজেলা জয়লাভ করে। খেলায় সেরা খেলোয়াড় হিসাবে,, নির্বাচিত হন রায়গঞ্জ উপজেলার গোলকিপার মোহাম্মদ আব্দুল হান্নান। খেলা শেষে তার হাতে ক্রেস্ট তুলে দেন, এ খেলার  প্রধান অতিথি-জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। এসময়ে- স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) শাহাদাত হুসেইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল খালেক পাটোয়ারী, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী সহ জেলা প্রশাসন সিরাজগঞ্জের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জেলা বিএনপি'র সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, যুগ্ন-সাধারণ সম্পাদক-সাংবাদিক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থা'র সদস্য সচিব হেদায়েতুল ইসলাম ফ্রুট সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এবং হাজার হাজার দর্শকেরা খেলা উপভোগ করেন। 

উক্ত খেলার ম্যাচ কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন, জেলা ক্রীড়া সংস্থা'র এডহক কমিটির আহ্বায়ক সাবেক কৃতি ফুটবলার হেদায়েতুল ইসলাম ফ্রুট,টেকনিক্যাল কমিটির সাবেক ফুটবলার মাহমুদ আলম খোকন, এ কে এম ফরিদুজ্জামান স্ট্যালিন রবিউল ইসলাম লেবু, এনাম আহমেদ রতন, নূরে আলম ডাক্কু, জে এম হামিদুল হক।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬খ্রি. এর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় রায়গঞ্জ উপজেলা ১-০ গোলে জয়লাভ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা