দৈনিক আলোকিত সলঙ্গা

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন, জানা যাবে রোববার

পার্লামেন্টে আসন পাওয়া দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট। ছবি: সংগৃহীত

ইসরাইলে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ইসরাইলের নতুন পার্লামেন্টে (নেসেট) প্রতিনিধিত্ব করতে যাওয়া সব দলের সপ্তাহব্যাপী আলোচনা শেষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। ফলে তিনি নতুন সরকার গঠনের দায়িত্ব পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে পার্লামেন্টে আসন পাওয়া সব দলের সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) হারজোগ জানান, আগামী রোববার (৮ নভেম্বর)  সরকার গঠনের দায়িত্ব কোনো একজন প্রার্থীর হাতে তুলে দেবেন।

এর আগে সপ্তাহান্তে কয়েকটি দলের প্রধানের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করার পরিকল্পনার কথাও জানান ইসরাইলের প্রেসিডেন্ট।তিনি বলেন, ইসরাইলের জনগণের জন্য একটি ভালো ও স্থিতিশীল সরকার গঠনের লক্ষ্যে তিনি সব ধরনের চেষ্টা চালাতে চান।

এদিকে বৃহস্পতিবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আইজেনকোটের প্রতি সমর্থন জানিয়েছে আরব নেতৃত্বাধীন দুই দল রা’আম ও জয়েন্ট লিস্ট। যদিও আরব দলগুলোর এই সমর্থনের অর্থ এই নয় যে, তারা শেষ পর্যন্ত আইজেনকোটের নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দেবে।

হারজোগের সঙ্গে আলোচনায় নেতানিয়াহুকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা জানতে চাওয়া হলে ইয়াশার পার্টির প্রতিনিধিরা জানান, তারা প্রথমে একটি ‘জরুরি জাতীয় সরকার’ গঠনের চেষ্টা করবেন।

বিরোধী জোটের ৪৮ জন আইনপ্রণেতার পাশাপাশি আরব দল দুটির ১৯টি আসন মিলিয়ে আইজেনকোটের পক্ষে রয়েছে মোট ৬৭ জনের সমর্থন। এ কারণে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন তিনি।

গত ২৭ অক্টোবর নির্বাচনের ফলাফলে ইসরাইলের রাজনীতিতে অচলাবস্থা তৈরি হয়েছে। কোনো জোটই পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন, অন্যদিকে বিরোধী জোট পেয়েছে ৪৮টি। আরব দল রা’আম ও জয়েন্ট লিস্ট সম্মিলিতভাবে পেয়েছে রেকর্ড ১৯টি আসন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া বিরোধী জোটের সব দলই আইজেনকোটকে সমর্থন দিয়েছে। দলগুলো হলো—ইয়াশার, নাফতালি বেনেটের নেতৃত্বাধীন বি’ইয়াচাদ, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু।

অন্যদিকে নেতানিয়াহুর জোটের পক্ষ থেকে তাকে সরকার গঠনের দায়িত্ব দেয়ার সুপারিশ করেছে লিকুদ পার্টি, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওতজমা ইয়েহুদিত, অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়নিস্ট পার্টি, মোশে ফেইগলিনের জেহুত এবং আরিয়ে দেরির শাস পার্টি।

সূত্র: জেরুজালেম পোস্ট

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন, জানা যাবে রোববার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা