দৈনিক আলোকিত সলঙ্গা

পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল

পায়রা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ৬২ হাজার ১০০ টন কয়লাবোঝাই সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লাবোঝাই সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’। জাহাজটির আনা কয়লা পায়রা ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানী হিসেবে ব্যবহৃত হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টায় সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের বর্হিনোঙরে (৫০ কিলোমিটার গভীর সাগরে) এসে পৌঁছায়। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের এ জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস.এম শরিফুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের আউটারে এসে নোঙর করে। আজ থেকেই পণ্য খালাস কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি পণ্য খালাস করে জাহাজটি টার্মিনালে এসে বাকি পণ্য খালাস করবে। এখন থেকে একের পর এক জাহাজ আসতে থাকবে এবং দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লাবোঝাই সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’। জাহাজটির আনা কয়লা পায়রা ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানী হিসেবে ব্যবহৃত হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টায় সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের বর্হিনোঙরে (৫০ কিলোমিটার গভীর সাগরে) এসে পৌঁছায়। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের এ জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস.এম শরিফুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের আউটারে এসে নোঙর করে। আজ থেকেই পণ্য খালাস কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি পণ্য খালাস করে জাহাজটি টার্মিনালে এসে বাকি পণ্য খালাস করবে। এখন থেকে একের পর এক জাহাজ আসতে থাকবে এবং দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা