দৈনিক আলোকিত সলঙ্গা

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমি ‘মিস্টার ভেটো’ হয়ে যাবো: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মঙ্গলবারের (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হলে যেকোনো আইন প্রণয়ন উদ্যোগে ভেটো দেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (২ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে প্রতিষ্ঠিত করার কথাও বলেছেন।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা দারুণ ফল করব। তবে যদি আমরা জয়ী না হই, তাহলে আমি সবকিছুতে ভেটো দেব। একের পর এক ভেটো দিতে থাকব।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, একসময় আমি মিস্টার ভেটো হয়ে যাবো... এরপর কোনো একপর্যায়ে আমরা সম্ভবত সমঝোতায় পৌঁছাব।’

জনমত জরিপে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেলেও, রিপাবলিকানদের নির্বাচনী সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এছাড়া, প্রতিকূল জনমত জরিপগুলোকে ‘কারচুপিপূর্ণ’ বলে আখ্যায়িত করেন তিনি। ট্রাম্পের দাবি, জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো প্রকৃত ভোটারদের সঙ্গে যোগাযোগ করছে না। এ ক্ষেত্রে নিজের নির্বাচনি সমাবেশগুলোতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিকে জনসমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরেন তিনি।

ট্রাম্প সতর্ক করে বলেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হলে দেশ ‘শেষ হয়ে যাবে’।

তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের পরিকল্পনার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়িয়ে ২৩ জন করা, সিনেটে ফিলিবাস্টার প্রথা বিলুপ্ত করা এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে সুরক্ষিত অধিকার সীমিত করা।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমি ‘মিস্টার ভেটো’ হয়ে যাবো: ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

মঙ্গলবারের (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হলে যেকোনো আইন প্রণয়ন উদ্যোগে ভেটো দেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (২ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে প্রতিষ্ঠিত করার কথাও বলেছেন।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা দারুণ ফল করব। তবে যদি আমরা জয়ী না হই, তাহলে আমি সবকিছুতে ভেটো দেব। একের পর এক ভেটো দিতে থাকব।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, একসময় আমি মিস্টার ভেটো হয়ে যাবো... এরপর কোনো একপর্যায়ে আমরা সম্ভবত সমঝোতায় পৌঁছাব।’

জনমত জরিপে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেলেও, রিপাবলিকানদের নির্বাচনী সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এছাড়া, প্রতিকূল জনমত জরিপগুলোকে ‘কারচুপিপূর্ণ’ বলে আখ্যায়িত করেন তিনি। ট্রাম্পের দাবি, জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো প্রকৃত ভোটারদের সঙ্গে যোগাযোগ করছে না। এ ক্ষেত্রে নিজের নির্বাচনি সমাবেশগুলোতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিকে জনসমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরেন তিনি।

ট্রাম্প সতর্ক করে বলেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হলে দেশ ‘শেষ হয়ে যাবে’।

তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের পরিকল্পনার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়িয়ে ২৩ জন করা, সিনেটে ফিলিবাস্টার প্রথা বিলুপ্ত করা এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে সুরক্ষিত অধিকার সীমিত করা।

সূত্র: আনাদোলু এজেন্সি

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা