দৈনিক আলোকিত সলঙ্গা

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শ্রমিক নন: ডিআইজি

সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা ও শিল্পাঞ্চলের পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। 

ঢাকার সাভার-আশুলিয়ায় পোশাক কারখানায় আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কেউই সাধারণ শ্রমিক নয় বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। 

সোমবার (২ নভেম্বর) বিকেলে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা ও শিল্পাঞ্চলের পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, শ্রমিকদের আন্দোলনের সুযোগে কিছু দুষ্কৃতকারী তাদের মধ্যে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও খোঁজখবর নেয়া হচ্ছে। আন্দোলনের নামে বহিরাগত কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে সাধারণ শ্রমিকদেরও সজাগ থাকতে হবে।

এদিকে, সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে মুস্তাফিজুর রহমান বলেন, গত দুদিনের তুলনায় সোমবার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই শান্ত। বিচ্ছিন্নভাবে কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশের তৎপরতায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শ্রমিক নন: ডিআইজি

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা ও শিল্পাঞ্চলের পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। 

ঢাকার সাভার-আশুলিয়ায় পোশাক কারখানায় আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কেউই সাধারণ শ্রমিক নয় বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। 

সোমবার (২ নভেম্বর) বিকেলে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা ও শিল্পাঞ্চলের পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, শ্রমিকদের আন্দোলনের সুযোগে কিছু দুষ্কৃতকারী তাদের মধ্যে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও খোঁজখবর নেয়া হচ্ছে। আন্দোলনের নামে বহিরাগত কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে সাধারণ শ্রমিকদেরও সজাগ থাকতে হবে।

এদিকে, সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে মুস্তাফিজুর রহমান বলেন, গত দুদিনের তুলনায় সোমবার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই শান্ত। বিচ্ছিন্নভাবে কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশের তৎপরতায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা