দৈনিক আলোকিত সলঙ্গা

যারা মহাসড়কে অস্থিরতা সৃষ্টি করছে, তারা শ্রমিকের বন্ধু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি দৈনিক আলোকিত সলঙ্গা

ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পরও যারা সড়ক-মহাসড়কে অস্থিরতা সৃষ্টি করছে, তারা কখনোই শ্রমিকদের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে পোশাকশিল্পের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে রাস্তায় যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই এবং শ্রমিকের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলনও এখন চলছে না।

তিনি আরও বলেন, আন্দোলনকালে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে এবং যারা গ্রেফতার বা আহত হয়েছেন, সে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সব শ্রমিকের প্রতি শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এর আগে আজ সকালে সচিবালয়ে তৈরি পোশাক খাতের মালিকদের সঙ্গেও আলাদা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

মজুরি কাঠামোর হালনাগাদ তথ্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন মজুরি নির্ধারণের জন্য গত রোববার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী নির্দেশনার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন যেন শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হয় এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে। শ্রমিকদের দাবিদাওয়াগুলো যেন সহানুভূতির সঙ্গে দেখা হয়। সুতরাং, বাস্তবতার নিরিখেই নতুন মজুরি নির্ধারিত হবে। এখানে অসন্তোষের কোনো সুযোগ নেই।’

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

যারা মহাসড়কে অস্থিরতা সৃষ্টি করছে, তারা শ্রমিকের বন্ধু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পরও যারা সড়ক-মহাসড়কে অস্থিরতা সৃষ্টি করছে, তারা কখনোই শ্রমিকদের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে পোশাকশিল্পের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে রাস্তায় যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই এবং শ্রমিকের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলনও এখন চলছে না।

তিনি আরও বলেন, আন্দোলনকালে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে এবং যারা গ্রেফতার বা আহত হয়েছেন, সে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সব শ্রমিকের প্রতি শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এর আগে আজ সকালে সচিবালয়ে তৈরি পোশাক খাতের মালিকদের সঙ্গেও আলাদা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

মজুরি কাঠামোর হালনাগাদ তথ্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন মজুরি নির্ধারণের জন্য গত রোববার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী নির্দেশনার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন যেন শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হয় এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে। শ্রমিকদের দাবিদাওয়াগুলো যেন সহানুভূতির সঙ্গে দেখা হয়। সুতরাং, বাস্তবতার নিরিখেই নতুন মজুরি নির্ধারিত হবে। এখানে অসন্তোষের কোনো সুযোগ নেই।’

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা