দৈনিক আলোকিত সলঙ্গা

উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূর করতে ডুমুরিয়ায় ইজিপিপি কমিটির গুরুত্বপূর্ণ সভা

উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূর করতে ডুমুরিয়ায় ইজিপিপি কমিটির গুরুত্বপূর্ণ সভা কাজের মান ও স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না": ডুমুরিয়ায় খাল খনন নিয়ে ইউএনও

খুলনার ডুমুরিয়া উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল খনন কার্যক্রমের গতিশীলতা আনতে ইজিপিপি (EGPP) কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০২ নভেম্বর ২০২৬  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং ইজিপিপি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন  

  ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  মোঃ সোহেল রানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী,,, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,খর্নিয়া ইউনিয়নের প্রশাসক মোসলেম আলী, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ডুমুরিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে পলি জমে খালগুলো নাব্যতা হারিয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার পাশাপাশি কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আসন্ন অর্থবছরে সময়মতো ও স্বচ্ছতার সাথে খাল খনন ও পুনঃখনন কাজ সম্পন্ন করতে পারলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে।

 আমাদের প্রধান লক্ষ্য হলো জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করা এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা। ডুমুরিয়ার অনেক খাল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। আমরা তালিকা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি খাল সচল করতে চাই।

 ইজিপিপি (এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর পুওর) প্রকল্পের আওতায় এই কাজ পরিচালিত হওয়ায় কাজের মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) এবং আমাদের গঠিত মনিটরিং টিম নিয়মিত মাঠপর্যায়ে কাজ তদারকি করবে। কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

খালগুলো আমাদের সম্পদ। এগুলো রক্ষায় এবং অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণ সচেতন হলে এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করলে ডুমুরিয়াকে একটি জলাবদ্ধতামুক্ত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সভা শেষে দ্রুততম সময়ের মধ্যে যাচাই-বাছাইকৃত খালগুলোর তালিকা চূড়ান্ত করে প্রাক্কলন প্রস্তুত এবং পর্যায়ক্রমে খনন কাজ শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।

শেখ মাহতাব হোসেন।

ডুমুরিয়া খুলনা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূর করতে ডুমুরিয়ায় ইজিপিপি কমিটির গুরুত্বপূর্ণ সভা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা