সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২৫৫ গ্রাম হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-১২) সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এসআরবি-১২’র সদর কোম্পানি একটি টিম সলঙ্গা থানাধীন সাতটিকরী তালতলা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. শাহিনুর (৩২) জয়পুরহাট জেলার কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য হেরোইন রাজশাহী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও স্থানান্তর করে আসছেন।
তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন