দৈনিক আলোকিত সলঙ্গা

সমাজসেবায় অসামান্য অবদান: ‘আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড’ পেলেন কাউসার আলম সবুজ​"

সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত হয়েছেন লালপুরের কৃতি সন্তান, নাবিক, সমাজ ও মানবাধিকারকর্মী কাউসার আলম সবুজ। তিনি নাটোরের লালপুর উপজেলার 'বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন'-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।​সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ধারাবাহিক অবদানের জন্য তাঁকে এই আন্তর্জাতিক মানের সম্মাননায় ভূষিত করা হয়েছে।​এর আগেও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেন ‘শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫’। পর পর দুই বছরে দুটি মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে তাঁর সামাজিক ও মানবিক কাজের পরিধি ও গ্রহণযোগ্যতা নতুন করে সর্বমহলে প্রশংসিত হচ্ছে।​কাউসার আলম সবুজের এই আন্তর্জাতিক অর্জনে বৃহত্তর আব্দুলপুরসহ লালপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে স্থানীয় সুধীজন, সামাজিক সংগঠন ও এলাকার সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।​এক প্রতিক্রিয়ায় কাউসার আলম সবুজ জানান, যেকোনো স্বীকৃতিই কাজের প্রতি দায়বদ্ধতা ও অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। সমাজের প্রতি এই ভালোবাসাকে পাথেয় করে আগামীতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সমাজসেবায় অসামান্য অবদান: ‘আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড’ পেলেন কাউসার আলম সবুজ​"

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত হয়েছেন লালপুরের কৃতি সন্তান, নাবিক, সমাজ ও মানবাধিকারকর্মী কাউসার আলম সবুজ। তিনি নাটোরের লালপুর উপজেলার 'বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন'-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।​সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ধারাবাহিক অবদানের জন্য তাঁকে এই আন্তর্জাতিক মানের সম্মাননায় ভূষিত করা হয়েছে।​এর আগেও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেন ‘শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫’। পর পর দুই বছরে দুটি মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে তাঁর সামাজিক ও মানবিক কাজের পরিধি ও গ্রহণযোগ্যতা নতুন করে সর্বমহলে প্রশংসিত হচ্ছে।​কাউসার আলম সবুজের এই আন্তর্জাতিক অর্জনে বৃহত্তর আব্দুলপুরসহ লালপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে স্থানীয় সুধীজন, সামাজিক সংগঠন ও এলাকার সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।​এক প্রতিক্রিয়ায় কাউসার আলম সবুজ জানান, যেকোনো স্বীকৃতিই কাজের প্রতি দায়বদ্ধতা ও অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। সমাজের প্রতি এই ভালোবাসাকে পাথেয় করে আগামীতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা