সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত হয়েছেন লালপুরের কৃতি সন্তান, নাবিক, সমাজ ও মানবাধিকারকর্মী কাউসার আলম সবুজ। তিনি নাটোরের লালপুর উপজেলার 'বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন'-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ধারাবাহিক অবদানের জন্য তাঁকে এই আন্তর্জাতিক মানের সম্মাননায় ভূষিত করা হয়েছে।এর আগেও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেন ‘শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫’। পর পর দুই বছরে দুটি মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে তাঁর সামাজিক ও মানবিক কাজের পরিধি ও গ্রহণযোগ্যতা নতুন করে সর্বমহলে প্রশংসিত হচ্ছে।কাউসার আলম সবুজের এই আন্তর্জাতিক অর্জনে বৃহত্তর আব্দুলপুরসহ লালপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে স্থানীয় সুধীজন, সামাজিক সংগঠন ও এলাকার সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।এক প্রতিক্রিয়ায় কাউসার আলম সবুজ জানান, যেকোনো স্বীকৃতিই কাজের প্রতি দায়বদ্ধতা ও অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। সমাজের প্রতি এই ভালোবাসাকে পাথেয় করে আগামীতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।