সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাব এর সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি সাংবাদিক আশরাফ আলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।পারিবারিক সুত্রে জানা যায়, সাংবাদিক আশরাফ আলী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।প্রথমে তিনি ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রায়গঞ্জের সাংবাদিক মহলসহ সহকর্মী,বন্ধু ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।স্থানীয় সাংবাদিকতায় তার অবদান স্মরণ করে সহকর্মী সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেন।সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।একই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।সেই সাথে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি'র সাংবাদিকবৃন্দ মরহুম সাংবাদিক আশরাফ আলীর অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন