দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জেলা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট-সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষা এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ উদযাপনের উপলক্ষ নয়, বরং সংগঠনের অতীতের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথচলাকে আরও সুসংগঠিত করার দিন।

প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, দেশের যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মানুষের পাশে দাঁড়ানো এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যুবদলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, সিরাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে জেলা যুবদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনাকে ধারণ করে যুবদলের নেতাকর্মীদের শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা