দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে জমি নিয়ে বিরোধ: বিষ প্রয়োগে চার কৃষকের ধানখেত নষ্টের অভিযোগ, থানায় জিডি​"

নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চার কৃষকের ধানখেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। প্রতিকার চেয়ে তাঁরা লালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।​ভুক্তভোগীরা হলেন— উপজেলার দাঁইড়পাড়া গ্রামের মৃত খবির মন্ডলের ছেলে আবু সাঈদ, আব্দুল মালেক, আব্দুল গফুর ও মহাসিন আলী।​সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার দাঁইড়পাড়া গ্রামের সিরাজিপুর মৌজায় দুর্বৃত্তরা দিনদুপুরে ওই চার কৃষকের ধানখেতে বিষ স্প্রে করে। এতে জমির উঠতি ধানের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পূর্ব শত্রুতা ও জমি নিয়ে বিরোধের জেরে এই নাশকতামূলক কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। হঠাৎ এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।​এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

লালপুরে জমি নিয়ে বিরোধ: বিষ প্রয়োগে চার কৃষকের ধানখেত নষ্টের অভিযোগ, থানায় জিডি​"

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চার কৃষকের ধানখেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। প্রতিকার চেয়ে তাঁরা লালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।​ভুক্তভোগীরা হলেন— উপজেলার দাঁইড়পাড়া গ্রামের মৃত খবির মন্ডলের ছেলে আবু সাঈদ, আব্দুল মালেক, আব্দুল গফুর ও মহাসিন আলী।​সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার দাঁইড়পাড়া গ্রামের সিরাজিপুর মৌজায় দুর্বৃত্তরা দিনদুপুরে ওই চার কৃষকের ধানখেতে বিষ স্প্রে করে। এতে জমির উঠতি ধানের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পূর্ব শত্রুতা ও জমি নিয়ে বিরোধের জেরে এই নাশকতামূলক কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। হঠাৎ এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।​এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা