দৈনিক আলোকিত সলঙ্গা

নৌকা বাইচে চ্যাম্পিয়ন রৌমারীর মা বাবার দোয়া

  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া   নদীতে অনুষ্ঠিত গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মিয়ার চর গ্রামের মা বাবার দোয়া নৌকাটিকে সংবর্ধনা দেওয়া হয়। রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রৌমারী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান এ সংবর্ধনা প্রদান করেন। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া নদীতে (১৩ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ১২টি নৌকা অংশ নেয়। এর মধ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মিয়ার চর গ্রামের মা বাবার দোয়া নামের নৌকাটি ১৮ ফিট ব্যবধানে প্রতিযোগিতার অন্যান্য নৌকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।এতে নৌকাবাইচে অংশগ্রহণ করা প্রত্যেক সদস্য ও পরিচালকদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি'র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী মডেল প্রেসক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম, রৌমারী মডেল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক লিটন সরকারসহ সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নৌকা বাইচে চ্যাম্পিয়ন রৌমারীর মা বাবার দোয়া

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া   নদীতে অনুষ্ঠিত গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মিয়ার চর গ্রামের মা বাবার দোয়া নৌকাটিকে সংবর্ধনা দেওয়া হয়। রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রৌমারী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান এ সংবর্ধনা প্রদান করেন। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া নদীতে (১৩ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ১২টি নৌকা অংশ নেয়। এর মধ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মিয়ার চর গ্রামের মা বাবার দোয়া নামের নৌকাটি ১৮ ফিট ব্যবধানে প্রতিযোগিতার অন্যান্য নৌকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।এতে নৌকাবাইচে অংশগ্রহণ করা প্রত্যেক সদস্য ও পরিচালকদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি'র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী মডেল প্রেসক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম, রৌমারী মডেল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক লিটন সরকারসহ সাংবাদিকরা।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা