দৈনিক আলোকিত সলঙ্গা

নাটোর ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপি আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমির হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সোমবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুরে মিন্টুর নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পরে শাকিল হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। গত ১৪ অক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেট পরা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাকে গুলি করে এবং পরে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় শাকিলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

নাটোর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বলেন,

এ ঘটনায় হত্যা মামলার তদন্ত চলছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং ঘটনার পেছনের কারণ সম্পর্কে তথ্য উদ্‌ঘাটনের চেষ্টা করবে তদন্তকারী সংস্থা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নাটোর ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপি আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমির হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সোমবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুরে মিন্টুর নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পরে শাকিল হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। গত ১৪ অক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেট পরা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাকে গুলি করে এবং পরে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় শাকিলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

নাটোর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বলেন,

এ ঘটনায় হত্যা মামলার তদন্ত চলছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং ঘটনার পেছনের কারণ সম্পর্কে তথ্য উদ্‌ঘাটনের চেষ্টা করবে তদন্তকারী সংস্থা।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা