সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে আবু হানিফ খান,সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক খান জুবায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে ফরিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার ভূঁইয়াগাঁতী ইটভাটা সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন,প্রধান নির্বাচন কর্মকর্তা ও বেগম নুরুন্নাহার তর্কবাগিশ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোত্তালেব শেখ।সভাপতি পদে (চেয়ার) প্রতীকে আবু হানিফ খান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন।তার প্রতিদ্বন্দ্বী (মোমবাতি) প্রতীকের আইয়ুব আলী মণ্ডল পান ২০ ভোট।সাধারণ সম্পাদক পদে (আনারস) প্রতীকে ওমর ফারুক খান জুবায়ের ২৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ইট) প্রতীকের রফিকুল ইসলাম পান ২৫ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়।
সাংগঠনিক সম্পাদক পদে (ফুটবল) প্রতীকে ফরিদুল ইসলাম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।তার প্রতিদ্বন্দ্বী (চিমনি) প্রতীকের ইমরান হোসেন পান ২৪ ভোট।এ ছাড়া সহ-সভাপতি পদে আব্দুল হালিম খান এবং অর্থ সম্পাদক পদে রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার সচিবের দায়িত্ব পালন করেন আমিনুল বারী তালুকদার।নির্বাচন কমিশনের সদস্য ছিলেন,সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ।সকালে ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আজহাজ্ব আয়নুল হক।এ সময় থানা পুলিশের সদস্য,স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন শ্রেণী-পেশা ও সংগঠনের অভিনন্দনের পাশাপাশি নির্বাচিতদের সুস্বাস্থ্য কামনায় শুভেচ্ছা,ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন "সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি"র সভাপতি,সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন