খুলনার রূপসা উপজেলায় একটি ডিমের দোকান থেকে নগদ ৯ লাখ ৩২ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। গত রবিবার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে রূপসা উপজেলার ৪ নম্বর টিএস বাহিরদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগকারী দাবি করেছেন। অভিযোগকারী লিটন সাহা (৫৩) দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডিমের ব্যবসা করে আসছেন। তাঁর দাবি, ঘটনার দিন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি দোকানে এসে বিভিন্ন ধরনের লাল কয়েন দেখান। পরে ডিম কেনার কথা বললে তিনি ডিম দিতে বিপরীত দিকে ঘোরেন। এ সময় দোকানের টেবিলের নিচে ব্যাগে রাখা নগদ ৯ লাখ ৩২ হাজার টাকা নিয়ে ওই ব্যক্তি চলে যান বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর, গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় তাঁর পরনে চেক শার্ট ও অ্যাশ রঙের প্যান্ট ছিল এবং মুখে দাড়ি ছিল বলেও অভিযোগে জানানো হয়।
লিটন সাহার দাবি, টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি দোকানের বাইরে এসে চিৎকার চেঁচামেচি করেন। এ সময় আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পারেন। পরে ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি বলে তিনি জানান।
অভিযোগকারী আরও উল্লেখ করেন, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার পর তিনি রূপসা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন