দৈনিক আলোকিত সলঙ্গা

রাশিয়া-ইরান এত ঘনিষ্ঠভাবে আগে কখনোই কাজ করেনি: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, রাশিয়া ও ইরান এর আগে কখনোই এত ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করেনি। এই মন্তব্য এমন সময়ে এল যখন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে মস্কো।

সোমবার (১৯ অক্টোবর) তেহরান সফর করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর এটিই রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ইরান সফর।

তেহরান সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে পৃথক বৈঠক করেছেন ল্যাভরভ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আরাঘচি লিখেন, ‘আমরা ইউরোপ থেকে পশ্চিম এশিয়া পর্যন্ত—লেবানন, ফিলিস্তিন, ইউক্রেন ও ইয়েমেনসহ সব বিষয় নিয়ে আলোচনা করেছি। এ ছাড়া অর্থনৈতিক ও পারমাণবিক সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। আমাদের ইতিহাসে ইরান ও রাশিয়া এর আগে কখনো বর্তমানের মতো এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি।’

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের চলমান উত্তেজনার মধ্যে তেহরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে চাপে রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

অন্যদিকে ইরানের সামরিক ঘাঁটি বা পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের নয়টি দেশকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের কর্মকর্তা মোহাম্মদ মোখবার। তবে কোন কোন দেশকে লক্ষ্যবস্তু করা হবে, তা জানাননি তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাশিয়া-ইরান এত ঘনিষ্ঠভাবে আগে কখনোই কাজ করেনি: আরাঘচি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, রাশিয়া ও ইরান এর আগে কখনোই এত ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করেনি। এই মন্তব্য এমন সময়ে এল যখন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে মস্কো।

সোমবার (১৯ অক্টোবর) তেহরান সফর করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর এটিই রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ইরান সফর।

তেহরান সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে পৃথক বৈঠক করেছেন ল্যাভরভ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আরাঘচি লিখেন, ‘আমরা ইউরোপ থেকে পশ্চিম এশিয়া পর্যন্ত—লেবানন, ফিলিস্তিন, ইউক্রেন ও ইয়েমেনসহ সব বিষয় নিয়ে আলোচনা করেছি। এ ছাড়া অর্থনৈতিক ও পারমাণবিক সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। আমাদের ইতিহাসে ইরান ও রাশিয়া এর আগে কখনো বর্তমানের মতো এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি।’

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের চলমান উত্তেজনার মধ্যে তেহরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে চাপে রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

অন্যদিকে ইরানের সামরিক ঘাঁটি বা পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের নয়টি দেশকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের কর্মকর্তা মোহাম্মদ মোখবার। তবে কোন কোন দেশকে লক্ষ্যবস্তু করা হবে, তা জানাননি তিনি।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা