দৈনিক আলোকিত সলঙ্গা

এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ই প্রধান লক্ষ্য, জানালেন বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তা

এক দশকের বেশি সময় ইউরোপ সেরার মুকুট অধরা ফুটবল ক্লাব বার্সেলোনার। তাই চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয় প্রধান লক্ষ্য পাঁচবারের শিরোপাধারীদের। এমনটাই জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা।

ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগ আসবে— ২০১৮ সালে বার্সেলোনা সমর্থকদের সামনে এই প্রতিজ্ঞাই করেছিলেন লিওনেল মেসি। সেই প্রতিজ্ঞার পর কেটেছে ৮টি বছর। মেসি ২০২১ সালে বার্সেলোনা ছেড়েছেন, ২০২৩ সালে ছেড়ে গেছেন ইউরোপ। তবে ন্যু ক্যাম্পে ফেরেনি ইউরোপ সেরার মুকুট।

গত এক দশকে ক্লাব ফুটবলে স্পেন শাসন করেছে বার্সেলোনা। এ সময় পাঁচটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের পাশাপাশি, কোপা দেল রে জিতেছে চারবার। তবে ইউরোপ সেরার দৌড়ে নামলেই হারিয়ে যায় ছন্দ। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় ২০১৫ সালে। এরপর এক দশক পার করেও অবসান হয়নি সে অপেক্ষার। তবে বর্তমান দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী ক্লাব প্রেসিডেন্ট। হ্যান্সি ফ্লিকের অধীনেই বার্সা নিজেদের ষষ্ঠ ইউসিএল শিরোপা জিতবে বলে মন্তব্য করেছেন লাপোর্তা।

তিনি বলেন, ‘যদি আমাকে বলা হয়, আমাদের প্রধান লক্ষ্য কোনটা, তাহলে আমি বলব, অবশ্যই চ্যাম্পিয়নস লিগ। আমরা এই বছরই শিরোপাটা জিততে চাই।’

ফ্লিকের অধীনে তরুণ প্রতিভা ও অভিজ্ঞতার মিশেলে গড়া দলটির আক্রমণভাগে বড় ভরসা লামিন ইয়ামাল ও রাফিনিয়া। মাঝমাঠে রদ্রি, পেদ্রি ও গাভির মত খেলোয়াড়রা দলকে করেছে আরও গতিশীল। রক্ষণভাগে আছেন কুন্দে, আলেহান্দ্রো বালদে ও পাও কুবার্সির মত তরুণরা। পাশাপাশি গোলপোস্টে হোয়ান গার্সিয়াও বড় ভরসার নাম। তাই শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, মৌসুমের প্রতিটা শিরোপাতেই নজর ক্লাবটির।

লাপোর্তা বলেন, ‘আমাদের দারুণ একটা দল আছে, খুব ভালো খেলোয়াড় এবং অত্যন্ত দক্ষ কোচ রয়েছে। খেলোয়াড়রাও ভীষণ অনুপ্রাণিত। আমাদের লক্ষ্য সব শিরোপার জন্য লড়াই করা।’

গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলে কাতালান ক্লাবটি। তবে ইন্টার মিলানের কাছে হেরে সেবারও হয়নি স্বপ্ন পূরণ। সেই বাধাই এবার টপকানোর লক্ষ্য। এর আগে বড় পরীক্ষা দিতে হবে দলটিকে। মঙ্গলবার (২০ অক্টোবর) পার্ক দে প্রিন্সেসে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে নামবে ফ্লিকের শিষ্যরা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ই প্রধান লক্ষ্য, জানালেন বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা