দৈনিক আলোকিত সলঙ্গা

তেরখাদার বিভিন্ন প্রতিষ্ঠানের হাফেজদের সমন্বয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

 ১৭ ই অক্টোবর দুপুর ২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার পানতিতা বড়বাড়ি হেফজখানা ও শিশুসদন চত্ত্বরে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, খুলনা জেলার তত্ত্বাবধানে ও তেরখাদা উপজেলা শাখার আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন তেরখাদা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ নাঈমুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এম. আবুল বাশার মোল্লা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরীফ ইমদাদ হোসেন ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ইবাদুল হক চন্নু। 

বিশেষ অতিথির বক্তৃতা করেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ 21বাংলা চ্যানেলের  তেরখাদা প্রতিনিধি  এস এম মফিজুল ইসলাম জুম্মান ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন তেরখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ কামরুজ্জামান দিদার। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন মাওলানা মোঃ মফিজুল ইসলাম, মাওলানা রজব আলী, মুফতি আবুল কালাম আজাদ। পরে অতিথিগণ হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তেরখাদার বিভিন্ন প্রতিষ্ঠানের হাফেজদের সমন্বয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

 ১৭ ই অক্টোবর দুপুর ২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার পানতিতা বড়বাড়ি হেফজখানা ও শিশুসদন চত্ত্বরে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, খুলনা জেলার তত্ত্বাবধানে ও তেরখাদা উপজেলা শাখার আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন তেরখাদা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ নাঈমুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এম. আবুল বাশার মোল্লা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরীফ ইমদাদ হোসেন ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ইবাদুল হক চন্নু। 

বিশেষ অতিথির বক্তৃতা করেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ 21বাংলা চ্যানেলের  তেরখাদা প্রতিনিধি  এস এম মফিজুল ইসলাম জুম্মান ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন তেরখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ কামরুজ্জামান দিদার। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন মাওলানা মোঃ মফিজুল ইসলাম, মাওলানা রজব আলী, মুফতি আবুল কালাম আজাদ। পরে অতিথিগণ হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা