দৈনিক আলোকিত সলঙ্গা

রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে সরকার ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির গোডাউন থেকে ৭৫ বস্তা সার জব্দ করা হয়। পরে আদালতের নির্দেশে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজারে অবস্থিত সরকার ট্রেডার্সের গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার ট্রেডার্সের গোডাউনে মজুদ করা সারের মধ্যে ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার ছিল। অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থিতিতে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

মালতিনগর বাজারের স্থানীয় বাসিন্দা রেজাউল জানান, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সারগুলো মজুদ রাখা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা সার পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মজুদ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা