দৈনিক আলোকিত সলঙ্গা

এক ঘণ্টার অভিযানে নিয়ন্ত্রণে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন

গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, শনিবার বিকেল ৪টা ২২ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগে। ভবনের নিচতলার স্টোরে আগুন দেখতে পেয়ে সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বিকেল ৪টা ৩৪ মিনিটে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্যও পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এক ঘণ্টার অভিযানে নিয়ন্ত্রণে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, শনিবার বিকেল ৪টা ২২ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগে। ভবনের নিচতলার স্টোরে আগুন দেখতে পেয়ে সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বিকেল ৪টা ৩৪ মিনিটে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্যও পাওয়া যায়নি।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা