দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জে নিখোঁজের দু'দিন পর এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সিরাজগঞ্জে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক শাহাদাত হোসেন (৩৮) নামে নিখোঁজ হওয়ার দু'দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৪অক্টোবর-২০২৬খ্রি.) বিকেলে সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ  সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকার একটি ক্ষেত থেকে ঐ অটোরিকশা চালকের  মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহাদত হোসেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের মোঃ শাহজাহান আলীর ছেলে। তিনি খোকশাবাড়ী গ্রামে শ্বশুরবাড়ী এলাকায় পরিবারসহ বসবাস করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শাহাদত। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে শনিবার (৩অক্টোবর-২০২৬খ্রি.) পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। রবিবার বিকেলে ছোনগাছা কারিগরি ইনস্টিটিউটের পাশে বলিদহ নামক স্থানে  একটি ক্ষেত থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখে  স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে শাহাদতকে শ্বাসরোধে হত্যার পর তার ব্যাটারিচালিত  অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। এঘটনায়  সিরাজগঞ্জ  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ রাকিবুল ইসলাম জানান, নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে নিখোঁজের দু'দিন পর এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক শাহাদাত হোসেন (৩৮) নামে নিখোঁজ হওয়ার দু'দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৪অক্টোবর-২০২৬খ্রি.) বিকেলে সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ  সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকার একটি ক্ষেত থেকে ঐ অটোরিকশা চালকের  মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহাদত হোসেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের মোঃ শাহজাহান আলীর ছেলে। তিনি খোকশাবাড়ী গ্রামে শ্বশুরবাড়ী এলাকায় পরিবারসহ বসবাস করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শাহাদত। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে শনিবার (৩অক্টোবর-২০২৬খ্রি.) পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। রবিবার বিকেলে ছোনগাছা কারিগরি ইনস্টিটিউটের পাশে বলিদহ নামক স্থানে  একটি ক্ষেত থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখে  স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে শাহাদতকে শ্বাসরোধে হত্যার পর তার ব্যাটারিচালিত  অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। এঘটনায়  সিরাজগঞ্জ  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ রাকিবুল ইসলাম জানান, নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা