দৈনিক আলোকিত সলঙ্গা

পারিবারিক কলহের জেরে লালপুরে নববধূর আত্মহত্যা, থানায় অপমৃত্যু মামলা​"

নাটোরের লালপুরে স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে কারিমা আক্তার মিশু (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।​গত  ৩ অক্টোবর  বিকেলে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর (ভেল্লাবাড়ীয়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত কারিমা আক্তার মিশু ঐ গ্রামের মোঃ স্বাধীন আলীর স্ত্রী এবং মোঃ মানিক প্রামানিক ও মোছাঃ কল্পনা বেগমের মেয়ে।​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল অনুমান ৪:০০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে স্বামী স্বাধীন আলী রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। বিকেল ৪:২০ মিনিটের দিকে তিনি ঘরে ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে শয়নঘরের দরজায় ধাক্কাধাক্কি করেন তিনি। পরে কোনো উপায় না পেয়ে ঘরের দক্ষিণ পাশের জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখেন কারিমা আক্তার ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে ঝুলছেন।​পরবর্তীতে স্বামী, পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘরে ঢুকে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৬৫, তারিখ: ০৩/১০/২০২৬) রুজু করা হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) আল মাসুমকে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পারিবারিক কলহের জেরে লালপুরে নববধূর আত্মহত্যা, থানায় অপমৃত্যু মামলা​"

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে কারিমা আক্তার মিশু (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।​গত  ৩ অক্টোবর  বিকেলে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর (ভেল্লাবাড়ীয়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত কারিমা আক্তার মিশু ঐ গ্রামের মোঃ স্বাধীন আলীর স্ত্রী এবং মোঃ মানিক প্রামানিক ও মোছাঃ কল্পনা বেগমের মেয়ে।​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল অনুমান ৪:০০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে স্বামী স্বাধীন আলী রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। বিকেল ৪:২০ মিনিটের দিকে তিনি ঘরে ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে শয়নঘরের দরজায় ধাক্কাধাক্কি করেন তিনি। পরে কোনো উপায় না পেয়ে ঘরের দক্ষিণ পাশের জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখেন কারিমা আক্তার ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে ঝুলছেন।​পরবর্তীতে স্বামী, পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘরে ঢুকে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৬৫, তারিখ: ০৩/১০/২০২৬) রুজু করা হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) আল মাসুমকে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা