একীভূত পাঁচ ব্যাংক বা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার কার্যক্রমে প্রথম তিন দিনে ২৬ হাজারের বেশি গ্রাহক মোট ৫৭৩ কোটি টাকা উত্তোলন করেছেন।এদিকে ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ৫৭ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন।ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়। আর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় আবেদন অনুযায়ী অর্থ পরিশোধের কার্যক্রম।
গত ১ সেপ্টেম্বর মোট ১৮ হাজার ৪৬ জন গ্রাহক ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর বিপরীতে ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন গ্রাহক মোট ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন। একই দিনে ব্যাংকের হিসাবে নগদে ৯৩ কোটি এবং আরটিজিএস, বিইএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ৫১ কোটি টাকা জমা হয়েছে।
অর্থাৎ, ওই দিন ব্যাংকে মোট ১৪১ কোটি টাকার অর্থপ্রবাহ হয়েছে। এদিন নগদ উত্তোলন ও বিভিন্ন মাধ্যমে লেনদেনসহ মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।পরে ২ সেপ্টেম্বর মোট ১৯ হাজার ৬১৩ জন গ্রাহক ১ হাজার ১৬ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর বিপরীতে ৮ সেপ্টেম্বর ৭ হাজার ২৩৪ জন গ্রাহক মোট ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন। একই দিনে নগদে ৯০ কোটি এবং বিইএফটিএন, আরটিজিএস ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ১০৫ কোটি টাকা ব্যাংকে এসেছে। ফলে ওই দিন মোট অর্থপ্রবাহ ছিল ১৯৫ কোটি টাকা। এদিন মোট ১৬ হাজার ৫০টি লেনদেন সম্পন্ন হয়েছে।
এদিকে ৩ সেপ্টেম্বর ২১ হাজার ৮৬ জন গ্রাহক মোট ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর বিপরীতে গতকাল ৯ সেপ্টেম্বর ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক মোট ৩৮১ কোটি টাকা উত্তোলন করেছেন।
এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদার বলেন, গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। যেকোনো ব্যক্তিগত হিসাবে স্বাভাবিক নিয়মে লেনদেন কার্যক্রম চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সার্বিকভাবে, গ্রাহকদের আবেদন অনুযায়ী অর্থ পরিশোধের কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক তাদের আমানতের অর্থ উত্তোলন করছেন। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন