দৈনিক আলোকিত সলঙ্গা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি কমেছে।

শুক্রবার (৩১ জুলাই) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫ দশমিক ৪১ ডলারে নেমে আসে।

একই সঙ্গে আগামী আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩ দশমিক ৬০ ডলারে কেনাবেচা হতে দেখা গেছে।

বাজার বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, স্বর্ণের বাজার বর্তমানে কাঙ্ক্ষিত গতি ফিরে পেতে সংগ্রাম করছে। ইউএস ফেডের ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের পর ডলার সূচকে বড় পতনের পর এটি আবার সামান্য ঘুরে দাঁড়িয়েছে, যা মূলত স্বর্ণের বাজারকে কিছুটা ম্লান করে দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগের দিন বৃহস্পতিবার ডলারের সূচকে প্রায় ২ দশমিক ৪ শতাংশ পতন হলেও আজ তা ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী, ডলারের মান শক্তিশালী হলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য আন্তর্জাতিক বাজারে স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়ে।

এর আগে গত বুধবার অনুষ্ঠিত নীতিনির্ধারণী বৈঠকে ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কেভিন ওয়ার্শ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার করলেও তা বাজার নিয়ে বিনিয়োগকারীদের কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে ফেড কর্তৃক সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এখন ৬৭ শতাংশ, যা এক সপ্তাহ আগেও ৮০ শতাংশের বেশি ছিল।

বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ ডলারে নেমে এসেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৩৮ দশমিক ৭৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২৮৯ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা