দৈনিক আলোকিত সলঙ্গা

তাহিরপুরে কৃষি ও মহিলা সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি ও মহিলা সমবায় সমিতির সদস্যদের নিয়ে সমবায় ব্যবস্থাপনা ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) -এর সহযোগিতায় তাহিরপুর কৃষি সমবায় সমিতি লিমিটেড ও রংধনু মহিলা সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য। উদ্বোধনী বক্তব্যে তিনি সমবায় সমিতির কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা, জবাবদিহিতা নিশ্চিত করা, নিয়মিত সঞ্চয় এবং সমিতির কার্যক্রমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইডিয়া বাংলাদেশের প্রশিক্ষক মো. শরীফুল ইসলাম। তিনি সমবায় ব্যবস্থাপনা, নেতৃত্বের বিকাশ, দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক ব্যবস্থাপনা এবং সমিতির কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন।

এ সময় আইডিয়া বাংলাদেশের নির্বাহী পরিচালক রুপম রায় উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা দেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তাহিরপুর এডিপির পক্ষে প্রোগ্রাম অফিসার মো. মহসিন খান ও জুনিয়র প্রোগ্রাম অফিসার পাভেল হোসেন প্রশিক্ষণ আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করেন। তাঁরা সমিতির সদস্যদের সমবায়ভিত্তিক উদ্যোগ গ্রহণ, কৃষি কার্যক্রম সম্প্রসারণ, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনে উৎসাহিত করেন।

প্রশিক্ষণে তাহিরপুর কৃষি সমবায় সমিতি লিমিটেড ও রংধনু মহিলা সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে সমিতির সদস্যদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সমবায় সমিতিগুলোর কার্যক্রম আরও শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও টেকসই হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

তাহিরপুরে কৃষি ও মহিলা সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা
.