দৈনিক আলোকিত সলঙ্গা

ধরমন্ডলের ০৫ নারী চেইন চোর এবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার, ‎

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় নারীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সংঘবদ্ধ নারী চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে চুরি যাওয়া ২২ ক্যারেটের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

‎বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা ঘটিকায় ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, ওই সময় সেলিনা বেগম (৫০) নামে এক নারীর গলায় থাকা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন কৌশলে খুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে শামসুন্নাহার (৪০) নামে এক নারীর বিরুদ্ধে। পরে এ ঘটনায় সেলিনা বেগমের পক্ষ থেকে তাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয়।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ নারীকে গ্রেপ্তার করেন।

‎গ্রেপ্তাররা হলেন—নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত হাছান আলী প্রকাশ হাছন আলীর মেয়ে শামসুন্নাহার (৪০), মোশাররফ হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (৩০), মোবারক মিয়ার স্ত্রী ফুল চাঁন বিবি (৩৩), মানিক মিয়ার স্ত্রী সাজারা বেগম (২২) এবং শরিফের স্ত্রী অজুফা বেগম (২৫)।

‎পুলিশ জানায়, নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি চালানোর সময় শামসুন্নাহারের পরিহিত সেলোয়ারের ডান কুঁচি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।

‎পুলিশের দাবি, গ্রেপ্তার পাঁচ নারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শামসুন্নাহারের বিরুদ্ধে সাভার থানায় একটি, মর্জিনা বেগমের বিরুদ্ধে আশুলিয়া, বাসন ও কসবা থানায় তিনটি, ফুল চাঁন বিবির বিরুদ্ধে সিলেটের গোপালগঞ্জ থানায় একটি, সাজারা বেগমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি এবং অজুফা বেগমের বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় একটি মামলা রয়েছে।

‎ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ধরমন্ডলের ০৫ নারী চেইন চোর এবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার, ‎

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা