নারায়ণগঞ্জ থেকে রাজধানী ঢাকায় নিয়মিত যাতায়াতকারী কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডেডিকেটেড ‘মহিলা বাস সার্ভিস’ (পিংক বাস)।
আজ বুধবার (২৬ আগষ্ট) ২০২৬ নারায়ণগঞ্জের চাষাড়া কাউন্টার থেকে এই বিশেষ বাস সেবাটি পরিচালিত হচ্ছে। কাউন্টার থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বাসটির সার্ভিস সংক্রান্ত মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
গাড়ি ছাড়ার সময়: প্রতিদিন সকাল ৮:৩০ ঘটিকা।
মূল রুট: নারায়ণগঞ্জ (চাষাড়া) হইতে গুলিস্তান হয়ে মতিঝিল।
যাত্রাপথের স্ট্যান্ডসমূহ: চাষাড়া ➔ জেলা পরিষদ ➔ শিবু মার্কেট ➔ স্টেডিয়াম ➔ জালকুড়ি ➔ ভুঁইগড় ➔ সাইনবোর্ড ➔ মাতুয়াইল ➔ রায়েরবাগ ➔ শনির আখড়া ➔ গুলিস্তান ➔ মতিঝিল।
প্রতিদিন সকালে অফিসগামী কর্মজীবী নারী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের ভিড় সামলে সাধারণ গণপরিবহনে যাতায়াত করা বেশ চ্যালেঞ্জিং।
বিআরটিসির এই পিংক বাস সার্ভিস চালু হওয়ায় এই রুটের নারী যাত্রীরা নিরাপদে ও ঝামেলামুক্তভাবে সময়মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। স্থানীয় নারী যাত্রীরা কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন