দৈনিক আলোকিত সলঙ্গা

তেরখাদার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর মানবিক উদ্যোগ

 খুলনা জেলার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী, নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট  সমাজসেবক এমডি আরিফ বিল্লাহ দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টাত্ত স্থাপন করে চলেছেন।

লন্ডনে বসবাস করলেও তেরখাদা উপজেলার মানুষের প্রতি তাঁর রয়েছে গভীর দায়বদ্ধতা। বিশেষ করে গরিব, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মানুষের পাশে থেকে তিনি নিয়মিত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও আর্থিক সহায়তায় গৃহহীনদের ঘর নির্মাণ, অসহায় পরিবারের সন্তানদের বই-খাতা ও পোশাক-পরিচ্ছদ প্রদান, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার ও নির্মাণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে জনকল্যাণমূলক।

এছাড়া খালের ওপর নির্মিত বিধ্বস্ত কাঠের পুল পুনঃনির্মাণে আর্থিক সহায়তা, অসুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য সহযোগিতা এবং অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন আরিফ বিল্লাহ।

সর্বশেষ, তেরখাদা উপজেলার হাড়িখালী উত্তরপাড়ায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ খাল থেকে কচুরিপানা পরিষ্কার করার উদ্যোগে পর্যাপ্ত অর্থ /অনুদান প্রদান করেছেন তিনি। তাঁর এ উদ্যোগে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে এবং খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পানি চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।

এ বিষয়ে এমডি আরিফ বিল্লাহ বলেন, "আমি লন্ডনে থাকলেও তেরখাদার মানুষের কথা সবসময় চিন্তা করি। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সেবা করতে চাই। এ ধরনের সহযোগিতা ও জনকল্যাণ মূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, "শুধু ব্যক্তি পর্যায়ে নয়-প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কাঠের পুল, রোগী, অসচ্ছল ও গরিব মেধাবী শিক্ষা সহায়তা করাও আমাদের উদ্যোগের অংশ। 

তিনি আরও বলেন, “শুধু ব্যক্তি পর্যায়ে নয়-প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কাঠের পুল, রোগী, অসচ্ছল ও গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করাও আমাদের উদ্যোগের অংশ। মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যেতে চাই।”

স্থানীয়রা জানান, প্রবাসে থেকেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে আরিফ বিল্লাহর সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর মতো প্রবাসীদের এমন উদ্যোগ তেরখাদার পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

তেরখাদার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর মানবিক উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা