সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামতৈল স্টেশন এলাকার আলোকদিয়ার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আলোকদিয়ার নয়াপাড়া এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তপন ঘোষ জানান, ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন