দৈনিক আলোকিত সলঙ্গা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক এসব অভিযানে মোট চারজন গ্রেপ্তার হয়েছেন।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর জামে মসজিদের উত্তর পাশের সেতুর সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফের মোচনীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জিয়াউর রহমান (২৩) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু আব্দুল আমিন (১৫)। তারা সম্পর্কে সহোদর বলে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর জামে মসজিদের উত্তর পাশের সেতুর সামনে পাকা সড়কে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মুছাসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে এ সময় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

এদিকে শুক্রবার (১৪ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের  মাধ্যমে ফারুক হোসেন (২২) ও মো. শামছুল হক (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে ফারুক হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং শামছুল হককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পুলিশের পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও দুজনকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ও সাজাপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে তিনি জাানান।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা