দৈনিক আলোকিত সলঙ্গা

২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী ও বিক্রেতা গ্রেফতার: নাটোরের লালপুরে পুলিশি অভিযানে ৩ জন আটক​

নাটোরের লালপুর থানা পুলিশের এক সফল অভিযানে আড়াই কেজি (০২ কেজি ৫০০ গ্রাম) অবৈধ মাদকদ্রব্য গাঁজা, একটি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।​গ্রেফতারকৃতরা হলেন—গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার ইসবপুর গ্রামের মোঃ আহসান হাবীব (৪৫) ও তার স্ত্রী মোছাঃ আরফিনা বেগম (৩৪), এবং নাটোরের লালপুর থানার মনিহারপুর গ্রামের মোঃ রাজিব শেখ (৩৫)।​পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৮ আগস্ট) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় নাটোর জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল)-এর দিকনির্দেশনায় লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ গোপালপুর বেলগেটস্থ বুড়া পীর সাহেবের মাজার জামে মসজিদের সামনের পাকা রাস্তায় একটি নাইট কিলো-৪ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় বনপাড়ার দিক থেকে একটি ‘ডিসকভার ১০০ সিসি’ মোটরসাইকেলে এক নারী ও পুরুষ এলে সন্দেহভাজন হিসেবে তাদের থামানো হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা একটি নেভি ব্লু রঙের লেডিস ব্যাগের ভেতর থেকে আড়াই কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।​পরবর্তীতে গ্রেফতারকৃত আহসান হাবীব ও আরফিনা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, সংগৃহীত গাঁজা লালপুরের স্থানীয় মাদক ব্যবসায়ী রাজিব শেখের কাছে সরবরাহ করতে এসেছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মনিহারপুর এলাকা থেকে রাজিব শেখকে গ্রেফতার করে।​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আহসান হাবীবের বিরুদ্ধে পূর্বের নারী ও শিশু নির্যাতন, ডাকাতি, অস্ত্র আইন ও সিআর-সহ মোট ৬টি মামলা রয়েছে। অন্যদিকে রাজিব শেখের বিরুদ্ধেও কুড়িগ্রাম থানায় একটি মাদক মামলা বিচারাধীন।​লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-০৬, তারিখ: ০৮/০৮/২০২৬) রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  #মোঃআইয়ুব আলী# লালপুর স্যবাদদাতা#নাটোর #মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী ও বিক্রেতা গ্রেফতার: নাটোরের লালপুরে পুলিশি অভিযানে ৩ জন আটক​

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের লালপুর থানা পুলিশের এক সফল অভিযানে আড়াই কেজি (০২ কেজি ৫০০ গ্রাম) অবৈধ মাদকদ্রব্য গাঁজা, একটি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।​গ্রেফতারকৃতরা হলেন—গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার ইসবপুর গ্রামের মোঃ আহসান হাবীব (৪৫) ও তার স্ত্রী মোছাঃ আরফিনা বেগম (৩৪), এবং নাটোরের লালপুর থানার মনিহারপুর গ্রামের মোঃ রাজিব শেখ (৩৫)।​পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৮ আগস্ট) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় নাটোর জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল)-এর দিকনির্দেশনায় লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ গোপালপুর বেলগেটস্থ বুড়া পীর সাহেবের মাজার জামে মসজিদের সামনের পাকা রাস্তায় একটি নাইট কিলো-৪ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় বনপাড়ার দিক থেকে একটি ‘ডিসকভার ১০০ সিসি’ মোটরসাইকেলে এক নারী ও পুরুষ এলে সন্দেহভাজন হিসেবে তাদের থামানো হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা একটি নেভি ব্লু রঙের লেডিস ব্যাগের ভেতর থেকে আড়াই কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।​পরবর্তীতে গ্রেফতারকৃত আহসান হাবীব ও আরফিনা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, সংগৃহীত গাঁজা লালপুরের স্থানীয় মাদক ব্যবসায়ী রাজিব শেখের কাছে সরবরাহ করতে এসেছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মনিহারপুর এলাকা থেকে রাজিব শেখকে গ্রেফতার করে।​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আহসান হাবীবের বিরুদ্ধে পূর্বের নারী ও শিশু নির্যাতন, ডাকাতি, অস্ত্র আইন ও সিআর-সহ মোট ৬টি মামলা রয়েছে। অন্যদিকে রাজিব শেখের বিরুদ্ধেও কুড়িগ্রাম থানায় একটি মাদক মামলা বিচারাধীন।​লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-০৬, তারিখ: ০৮/০৮/২০২৬) রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  #মোঃআইয়ুব আলী# লালপুর স্যবাদদাতা#নাটোর #মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা