সিরাজগঞ্জে দুইটি ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতা ও ওভারটেকিং করার সময় ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর ট্রাফিক পুলিশের এটিএসআই পদে কর্মরত ছিলেন। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বোহাইল গ্রামের আফসার আলীর ছেলে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে মহাসড়কে ডিউটি করছিলেন নুরুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সদস্যরা।
এ সময় দুটির ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতার এক পর্যায়ে ওভারটেকিং করতে গিয়ে নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি বলেন, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।ট্রাকের চালক আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন