দৈনিক আলোকিত সলঙ্গা

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, হাসপাতালে ভর্তি চালক-সহকারী

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মায় পড়ে গেছে। বাসটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে ঘটেছে এই ঘটনা।

তবে বাসে কোনো যাত্রী ছিল না। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু চালক ও সহকারী ছিলেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল।

প্রত্যক্ষদর্শী জানান, আমরা দোকানের সামনে দাাঁড়ানো ছিলাম। গাড়িটা বড় ফেরিতে ওঠার সময় সবাই বলল যে বাসের যাত্রীদের নামিয়ে দাও। তখন সব যাত্রী নেমে গেল। শুধু ড্রাইভার ও হেলপার ছিল। নিয়ন্ত্রণ হারানোর পর ড্রাইভার অনেক চেষ্টা করেছেন পারেননি। পরে র‌্যাম ভেঙে পড়ে যায়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, আমি সকাল ৯টা ৩০-এ কল পেয়ে এসেছি। যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা নিশ্চিত করেছে যে বাস থেকে সব যাত্রী নেমে গিয়েছে।

তিনি আরও বলেন, ওই বাসটার এই ফেরিতে ওঠার কথা ছিল না। তারা নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন ভেঙে পড়ে গিয়েছে। ডুবুরি দল আসছে, হামজা আসছে। তারা বাসটাকে উদ্ধারের চেষ্টা করছে।

এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সোহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারান।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, হাসপাতালে ভর্তি চালক-সহকারী

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা