দৈনিক আলোকিত সলঙ্গা

ক্ষেতলালে পৃথক অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৩১ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই আবু সাঈদ, এসআই মন্টু রহমান, এসআই ইজার উদ্দিন, পিএসআই আরিফ হোসেন, এএসআই বেলাল হোসেন, এএসআই মামুন ইসলাম, এএসআই লাবলুসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম পর্যায়ে আলমপুর ইউনিয়নের শিবপুর পূর্বপাড়া এলাকায় মো. ইসমাইল হোসেনের বাড়ির সামনের হিয়ারিং রাস্তার ওপর থেকে মো. হাবিবুর রহমান মণ্ডল ওরফে খাজা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিনে অভিযানের দ্বিতীয় পর্যায়ে আলমপুর ইউনিয়নের শ্যামপুর-সোহেলী বাজারগামী সড়কের শ্যামপুর স্কুল থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. সুমন মণ্ডল (৩২) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান মণ্ডল শিবপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং সুমন মণ্ডল পৌলঞ্জ গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ক্ষেতলাল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

ক্ষেতলালে পৃথক অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৩১ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই আবু সাঈদ, এসআই মন্টু রহমান, এসআই ইজার উদ্দিন, পিএসআই আরিফ হোসেন, এএসআই বেলাল হোসেন, এএসআই মামুন ইসলাম, এএসআই লাবলুসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম পর্যায়ে আলমপুর ইউনিয়নের শিবপুর পূর্বপাড়া এলাকায় মো. ইসমাইল হোসেনের বাড়ির সামনের হিয়ারিং রাস্তার ওপর থেকে মো. হাবিবুর রহমান মণ্ডল ওরফে খাজা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিনে অভিযানের দ্বিতীয় পর্যায়ে আলমপুর ইউনিয়নের শ্যামপুর-সোহেলী বাজারগামী সড়কের শ্যামপুর স্কুল থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. সুমন মণ্ডল (৩২) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান মণ্ডল শিবপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং সুমন মণ্ডল পৌলঞ্জ গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ক্ষেতলাল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা