দৈনিক আলোকিত সলঙ্গা

নতুন বই,নতুন স্বপ্নে প্রাণবন্ত শিক্ষার্থী: সৃজন একাডেমিক স্কুলে পাঠ্যপুস্তক-বিতরণ

১ জানুয়ারি ২০২৬ নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনটি শিশুদের জন্য চিরচেনা এক অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে।

নতুন বইয়ের ঘ্রাণে, আনন্দে ও উৎসবের মুখর শিক্ষঙ্গন। 

 বাংলাদেশ সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ শিক্ষাবর্ষের সূচনালগ্নে সারাদেশব্যাপী বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে  টাঙ্গাইলের মধুপুরের প্রানকেন্দ্র অবস্হিত সৃজন একাডেমিক স্কুলে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পাঠ্যপুস্তক বিতরণ।

নতুন বইয়ের ঘ্রাণে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। হাতে নতুন পাঠ্যপুস্তক পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে ওঠে উচ্ছ্বাস ও আনন্দের ঝিলিক। শিশুদের হাসি, কলরব ও প্রাণচাঞ্চল্যে বিদ্যালয়টি এদিন রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়। শিক্ষার সামগ্রী বিতরণ, নতুন শিক্ষাবর্ষের কার্যক্রমের সূচনা এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে ব্যতিক্রমী ও স্মরণীয়। সৃজন একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল হকের সভাপতিত্বে  বক্তব্য 

রাখেন সিনিয়র শিক্ষক আশরাফ উজ্জামান আসলাম, সহকারী পরিচালক খাদিজা আক্তার, সহকারী শিক্ষক মাসুদরানা শিমুল, সহকারি শিক্ষক তোজাম্মেল হক, নাসরিন আক্তার ও রিমা খাতুন। 

পাঠ্যপুস্তক বিতরণকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল হক  উপদেশ মূলক এবং পাঠ্যপুস্তক নতুন পাঠ্যপুস্তক সুন্দরভাবে ব্যবহার বিধি এবং তাদের পড়ালেখার নতুন উদ্যোগে আরো শিক্ষায় উৎসাহ উদ্দীপনা বৃদ্ধিতে পরামর্শ সূচক বক্তব্য দেন।  এসময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। 

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীর শিক্ষাজীবনের শুরু হোক আনন্দ আগ্রহ ও সাফল্যে ভরপুর। 

সব মিলিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিনটি সৃজন একাডেমিক স্কুলে নতুন বইয়ের আনন্দ, শিক্ষার প্রত্যয় ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, বই বিতরণের পুর্বে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

মোনাজাত শেষে ২০২৫ সালের সৃজন একাডেমিক স্কুলে শতভাগ উপস্থিতির জন্য দুইজন শিক্ষার্থিীর

মাঝে বিশেষ পুরস্কার  বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

নতুন বই,নতুন স্বপ্নে প্রাণবন্ত শিক্ষার্থী: সৃজন একাডেমিক স্কুলে পাঠ্যপুস্তক-বিতরণ

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা