দৈনিক আলোকিত সলঙ্গা

মানসম্মত ও বাস্তবমুখী গবেষণায় গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের দেশে বিজ্ঞান দীর্ঘদিন ধরে কেবল সাজসজ্জার উপকরণ হিসেবেই ব্যবহৃত হয়েছে; বাস্তব প্রয়োগের ক্ষেত্রে তা যথাযথ গুরুত্ব পায়নি। ঔপনিবেশিক আমল থেকেই বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যেতে পারেনি। অথচ দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত ও বাস্তবমুখী গবেষণার কোনো বিকল্প নেই। দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বহু দেশ গবেষণা ও উন্নয়ন খাতে গুরুত্ব দেওয়ার মাধ্যমেই উন্নতির শিখরে পৌঁছেছে।

তিনি আজ ১০জানুয়ারি শনিবার ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ আয়োজিত “Workshop on Research Methodology for NAPE Faculties and Field Level Researchers” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় প্রাথমিক শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ে গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তা ও নেপ অনুষদ সদস্যরা অংশগ্রহণ করেন।

উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শিক্ষিত করে তোলা। সে লক্ষ্য অর্জনে গবেষণা হতে হবে শিক্ষা ব্যবস্থার উন্নয়নমুখী ও সমস্যা সমাধানভিত্তিক। গবেষণার বিষয় নির্বাচন করতে হবে বাস্তব সমস্যার নিরিখে এবং তা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে—সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। এসময় প্রশিক্ষণার্থী ও একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মানসম্মত ও বাস্তবমুখী গবেষণায় গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের দেশে বিজ্ঞান দীর্ঘদিন ধরে কেবল সাজসজ্জার উপকরণ হিসেবেই ব্যবহৃত হয়েছে; বাস্তব প্রয়োগের ক্ষেত্রে তা যথাযথ গুরুত্ব পায়নি। ঔপনিবেশিক আমল থেকেই বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যেতে পারেনি। অথচ দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত ও বাস্তবমুখী গবেষণার কোনো বিকল্প নেই। দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বহু দেশ গবেষণা ও উন্নয়ন খাতে গুরুত্ব দেওয়ার মাধ্যমেই উন্নতির শিখরে পৌঁছেছে।

তিনি আজ ১০জানুয়ারি শনিবার ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ আয়োজিত “Workshop on Research Methodology for NAPE Faculties and Field Level Researchers” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় প্রাথমিক শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ে গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তা ও নেপ অনুষদ সদস্যরা অংশগ্রহণ করেন।

উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শিক্ষিত করে তোলা। সে লক্ষ্য অর্জনে গবেষণা হতে হবে শিক্ষা ব্যবস্থার উন্নয়নমুখী ও সমস্যা সমাধানভিত্তিক। গবেষণার বিষয় নির্বাচন করতে হবে বাস্তব সমস্যার নিরিখে এবং তা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে—সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। এসময় প্রশিক্ষণার্থী ও একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা