দৈনিক আলোকিত সলঙ্গা

রৌমারীতে রাস্তা বন্ধ করতে বাধা দেওয়ায় নারীকে পিটিয়ে আহত

 রৌমারীতে বাড়ি থেকে বের হওয়া রাস্তা বন্ধ করতে বাধা দেওয়ায় মোছা. রাশেদা খাতুন (৩০)কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মজনু মিয়ার বিরুদ্ধে।এঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত পরিবার। শনিবার (১১ নভেম্বর) সকাল ৯ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ মাস্টার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত জের ধরে মো. আবুল হোসেন মোল্লা এর বাড়ি থেকে বের হওয়া রাস্তাটি একই গ্রামের মজনু ও তার পরিবারের লোকজন বন্ধ করে দেওয়ার চেষ্টা করে।এসময় বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় আবুল হোসেন মোল্লার স্ত্রী রাশেদা খাতুন তাদেরকে রাস্তা বন্ধ করতে বাধা সৃষ্টি করে। এতে উভয় পক্ষে বাকবিতন্ডতার এক পর্যায়ে মজনু সহ তার লোকজন রাশেদাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন আহতকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সে বর্তমানে চিকিৎসাধীনে রয়েছেন। এঘটনায় আবুল হোসেন মোল্লা বাদী হয়ে মজনু সহ ৫ জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মজনু মিয়া মারপিটের বিষয়টি অস্বীকার করেন।রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রৌমারীতে রাস্তা বন্ধ করতে বাধা দেওয়ায় নারীকে পিটিয়ে আহত

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

 রৌমারীতে বাড়ি থেকে বের হওয়া রাস্তা বন্ধ করতে বাধা দেওয়ায় মোছা. রাশেদা খাতুন (৩০)কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মজনু মিয়ার বিরুদ্ধে।এঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত পরিবার। শনিবার (১১ নভেম্বর) সকাল ৯ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ মাস্টার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত জের ধরে মো. আবুল হোসেন মোল্লা এর বাড়ি থেকে বের হওয়া রাস্তাটি একই গ্রামের মজনু ও তার পরিবারের লোকজন বন্ধ করে দেওয়ার চেষ্টা করে।এসময় বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় আবুল হোসেন মোল্লার স্ত্রী রাশেদা খাতুন তাদেরকে রাস্তা বন্ধ করতে বাধা সৃষ্টি করে। এতে উভয় পক্ষে বাকবিতন্ডতার এক পর্যায়ে মজনু সহ তার লোকজন রাশেদাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন আহতকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সে বর্তমানে চিকিৎসাধীনে রয়েছেন। এঘটনায় আবুল হোসেন মোল্লা বাদী হয়ে মজনু সহ ৫ জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মজনু মিয়া মারপিটের বিষয়টি অস্বীকার করেন।রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা