দৈনিক আলোকিত সলঙ্গা

ঢাকা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

 সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে  গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

আতাউল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বাড়ি উপজেলার গুমানতলী গ্রামে। তিনি সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হকের ছেলে। গত ৫ই আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আতাউল হক দোলনের  বিরুদ্ধে শ্যামনগর থানায় ১ টি হত্যাসহ ৭ টি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা বেড়েছে।

এর আগে  নদী থেকে অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পত্রিকায় প্রকাশ করার জেরে বুধবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও আওয়ামী ট্যাগ লাগিয়ে যুবদলের সদস্যরা শ্যামনগর বঙ্গবন্ধু সুপার মার্কেট থেকে মব সৃষ্টির মাধ্যমে হামলা, মারধর করে ধরে ইব্রাহিম খলিল ও আবু বক্কর নামে দুই সাংবাদিককে থানায় সোপর্দ করা হলে তাদেরকে নাশকতার মামলায় আটক দেখিয়ে জেলহাজতে পাঠায় শ্যামনগর থানা পুলিশ। এর আগে ঐ রাতে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনের বাড়িতে হামলা ও অপহরণের  চেষ্টা চালানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঢাকা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা