দৈনিক আলোকিত সলঙ্গা

বাঘায় ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয়*

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়করণ দল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার ৪নং মনিগ্রাম ইউনিয়নের একটি গ্রামীণ ব্যাংক শাখার আঙিনার ভেতরে ও বাইরে লাল রঙের ছয়টি বস্তু দেখতে পান শাখাটির কর্মীরা। পরে তাঁরা স্থানীয় লোকজন ও প্রশাসনকে বিষয়টি জানান। খবর পেয়ে বাঘা থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়।

পরে রাজশাহী থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিরাপদ দূরত্বে নিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ঘটনাস্থলে উপস্থিত হন এবং নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “আওয়ামী লীগের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রুখে দিতে বিএনপি সর্বদা প্রস্তুত।”

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, রাতের আঁধারে কে বা কারা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব বস্তু রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে সেগুলো নিষ্ক্রিয় করে। উপজেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনসাধারণকে ভয় না পেয়ে স্বাভাবিকভাবে নিজ নিজ কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বাঘায় ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয়*

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়করণ দল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার ৪নং মনিগ্রাম ইউনিয়নের একটি গ্রামীণ ব্যাংক শাখার আঙিনার ভেতরে ও বাইরে লাল রঙের ছয়টি বস্তু দেখতে পান শাখাটির কর্মীরা। পরে তাঁরা স্থানীয় লোকজন ও প্রশাসনকে বিষয়টি জানান। খবর পেয়ে বাঘা থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়।

পরে রাজশাহী থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিরাপদ দূরত্বে নিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ঘটনাস্থলে উপস্থিত হন এবং নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “আওয়ামী লীগের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রুখে দিতে বিএনপি সর্বদা প্রস্তুত।”

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, রাতের আঁধারে কে বা কারা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব বস্তু রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে সেগুলো নিষ্ক্রিয় করে। উপজেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনসাধারণকে ভয় না পেয়ে স্বাভাবিকভাবে নিজ নিজ কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা