দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক, আদালতে সোপর্দ​"

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।​

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মঞ্জিলপুকুর নছিরবিল এলাকায় অভিযান চালান। মোহরকয়া গ্রামের মৃত আঃ আজিজের ছেলে মোঃ আসলামের (৫০) পুকুরের পাড় থেকে ওই তিনজনকে আটক করা হয়।​আটককৃতরা হলেন— লালপুর উপজেলার বিলমাড়িয়া (ভাঙ্গাপাড়া) গ্রামের মোঃ লতিফ মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা (২৪), মাধবপুর (খা পাড়া) গ্রামের মোঃ ইয়াজুল আলীর ছেলে মোঃ স্বাধীন আলী (১৯) এবং মোমিনপুর গ্রামের মোঃ সাজেদুল ইসলামের ছেলে আসিফ আহম্মেদ (১৮)।​

লালপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৭/১৯/২৭ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক, আদালতে সোপর্দ​"

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।​

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মঞ্জিলপুকুর নছিরবিল এলাকায় অভিযান চালান। মোহরকয়া গ্রামের মৃত আঃ আজিজের ছেলে মোঃ আসলামের (৫০) পুকুরের পাড় থেকে ওই তিনজনকে আটক করা হয়।​আটককৃতরা হলেন— লালপুর উপজেলার বিলমাড়িয়া (ভাঙ্গাপাড়া) গ্রামের মোঃ লতিফ মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা (২৪), মাধবপুর (খা পাড়া) গ্রামের মোঃ ইয়াজুল আলীর ছেলে মোঃ স্বাধীন আলী (১৯) এবং মোমিনপুর গ্রামের মোঃ সাজেদুল ইসলামের ছেলে আসিফ আহম্মেদ (১৮)।​

লালপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৭/১৯/২৭ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা