দৈনিক আলোকিত সলঙ্গা

জয়পুরহাটে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের মাঝে সততার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে জয়পুরহাটের বিভিন্ন  উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ সচেতনতামূলক আলোচনা ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। 

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি জয়পুরহাট এর উদ্যোগে "গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১২/১১/২৬ ইং তারিখ জয়পুরহাট সদর উপজেলার ভাদসা হাইস্কুল ও হরিপুর মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান"-এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা শিক্ষা অফিসার জনাব আযিযুল  হাকিম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির জয়পুরহাট জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ মোজাফফর আলী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি জয়পুরহাটের সাধারণ সম্পাদক এ্যাডঃ আরাফাত হোসেন মুন ।  মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এই চমৎকার আয়োজনের জন্য 'দুদক সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ' ও 'জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জয়পুরহাট'-কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন  শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। জেলা শিক্ষা অফিসার জনাব আযিযুল হাকিম বলেন যে  শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার এই শিক্ষা আগামী দিনে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের মাঝে সততার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে জয়পুরহাটের বিভিন্ন  উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ সচেতনতামূলক আলোচনা ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। 

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি জয়পুরহাট এর উদ্যোগে "গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১২/১১/২৬ ইং তারিখ জয়পুরহাট সদর উপজেলার ভাদসা হাইস্কুল ও হরিপুর মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান"-এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা শিক্ষা অফিসার জনাব আযিযুল  হাকিম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির জয়পুরহাট জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ মোজাফফর আলী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি জয়পুরহাটের সাধারণ সম্পাদক এ্যাডঃ আরাফাত হোসেন মুন ।  মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এই চমৎকার আয়োজনের জন্য 'দুদক সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ' ও 'জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জয়পুরহাট'-কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন  শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। জেলা শিক্ষা অফিসার জনাব আযিযুল হাকিম বলেন যে  শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার এই শিক্ষা আগামী দিনে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা