নাটোরের লালপুরে মোটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৫) নামের এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) উপজেলার লালপুর-আব্দুলপুর রোডের কারিগরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত নাটোর জেলার লালপুর উপজেলার সালামপুর গ্রামের মিলন মিয়ার ছেলে। তিনি সালামপুর বাজারে মোটরসাইকেল মেরামতের কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শান্ত নিজের মোটরসাইকেলে করে লালপুর থেকে আব্দুলপুর রোডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কারিগরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ভুটভুটির সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রাজশাহী নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন