দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের মাঝে সততার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে জয়পুরহাটের বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ সচেতনতামূলক আলোচনা ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি জয়পুরহাট এর উদ্যোগে "গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১২/১১/২৬ ইং তারিখ জয়পুরহাট সদর উপজেলার ভাদসা হাইস্কুল ও হরিপুর মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান"-এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা শিক্ষা অফিসার জনাব আযিযুল হাকিম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির জয়পুরহাট জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ মোজাফফর আলী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি জয়পুরহাটের সাধারণ সম্পাদক এ্যাডঃ আরাফাত হোসেন মুন । মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এই চমৎকার আয়োজনের জন্য 'দুদক সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ' ও 'জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জয়পুরহাট'-কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। জেলা শিক্ষা অফিসার জনাব আযিযুল হাকিম বলেন যে শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার এই শিক্ষা আগামী দিনে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।