কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগের অতর্কিতভাবে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে ব্যানার টানানো এবং তাদের (ছাত্রলীগের) কর্মসূচি'কে কেন্দ্র করে-সিরাজগঞ্জ সরকারি কলেজে-কলেজ শাখা'র জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা-বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১০নভেম্বর-২০২৬খ্রি.) সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সরকারি কলেজের ঐতিহ্যবাহী আমতলা থেকে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল শুরু করে। পরে বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে প্রদক্ষিণ করে আবার কলেজ রোড হয়ে শহরের এস.এস. রোডে অবস্থিত জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় । এসময় ছাত্রদলের ও ছাত্রশিবির নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয় এবং সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা'র আহ্বায়ক এস.এম.জুয়েল রানা, সদস্য সচিব আরিফুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক রোমান আলিফসহ অন্যান্য নেতা-কর্মীরা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক রায়হান খন্দকারসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন